করোনার সর্বশেষ পরিস্থিতি জানাতে আজ অনলাইন প্রেস ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশ ও দেশের বাইরে সমানভাবে বেড়ে চলেছে করোনার তাণ্ডব। দেশে করোনার সর্বশেষ পরিস্থিতি জানাতে গত দিন দশেক থেকে প্রতিদিন বিকালে প্রেস ব্রিফিং করেন আইইডিসিআর। এরমাঝে একদিন স্বাস্থ্যমন্ত্রী নিজেও প্রেস কনফারেন্স করে করোনার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে ছিলেন। কিন্তু সম্মেলনে অনেক মানুষের ভিড় থাকায় তা নিয়ে নানা প্রশ্ন উঠে। তাই করোনা পরিস্থিতি নিয়ে আজ সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩টায় অনলাইনে প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রোগ্রামে যুক্ত থাকতে হলে হেলথ মিনিস্ট্রি মিডিয়া উইং গ্রুপে অথবা হেলথ মিনিস্টার জাহিদ মালেক পেজে যুক্ত থাকতে হবে। অনলাইন ব্রিফিং শুরু হলে গ্রুপে প্রবেশ করে গণমাধ্যমকর্মীর নাম ও যে মিডিয়াতে কর্মরত রয়েছেন তা লিখে কমেন্ট করলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীকে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান। উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজার ৬৯৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৯ হাজার ১৩ জন। বাংলাদেশে এ ভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ সরকারি হিসাবে, দেশে এখন পর্যন্ত ২৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুজন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.