এটি কি মুজিববর্ষ না মোদিবর্ষ ? মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মুজিববর্ষের অনুষ্ঠানে মোদিকে প্রধান বক্তা করা হয়েছে। কারণ আওয়ামী লীগ মনে করছে মোদি ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। আমি আজকে বলে দিচ্ছি এই মোদিকে দিয়েও আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক ২ মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না অভিযোগ করে বলেন, মুজিববর্ষে রব নেই, কাদের সিদ্দিকী নেই, ডা. জাফরুল্লাহ চৌধুরী নেই, বেগম খালেদা জিয়া নেই সেখানে শুধু তাদের মোদিকে দরকার। এটি কি মুজিববর্ষ না মোদিবর্ষ?

তিনি বলেন, বেগম জিয়ার মতো একজন বড় নেত্রী যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে নির্যাতন করে জেলে আটকে রাখা হয়েছে। এরকম পরিস্থিতিতে আমি শুধু বলতে চাই আমাদের স্বাধীনতার আন্দোলন থেকে অনেক কিছু শেখার আছে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আসম আবদুর রব, কৃষক-শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রীর ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না,  ডাকসু ভিপি নুরল হক নূর    গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.