সিটি নির্বাচন বাতিল ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং অবিলম্বে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন বাতিলের দাবিতে গতকাল রবিবার নিউইয়র্কে বিক্ষোভ করেছে বিএনপি ও জাতীয়তাবাদি ফোরামের নেতাকর্মীরা।

জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বৃষ্টির মধ্যে নিউইয়র্ক স্টেট বিএনপির নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ এবং মোস্তফা কামাল পাশা বাবুল, নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং পারভেজ সাজ্জাদ, প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সেক্রেটারি আবু সাঈদ আহমদ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ, ব্রুকলীন বিএনপি নেতা জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আনিসুর রহমান প্রমুখ।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.