বীর মুক্তিযোদ্ধা নাগরিক ঐক্য নেতা আবু বকর সিদ্দিকির ৩য় মৃত্যু দিবসে স্মরন সভা জননেতা মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে জে এস ডির সভাপতি আ স ম আবদুর রব,ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বকরের এক সময়কার রাজনৈতিক সহকর্মী আবদুস সালাম,মোসতাক আহমেদ,শহীদুল্লাহ কায়সার,মমিনুল ইসলাম,এডভোকেট সানওয়ার হোসেন,কবির হাসান,সাকিব আনোয়ার সভা পরওচালনা করেন মোফাক্খারুল নবাব । আবু বকর সিদ্দিক ৭০ সালে পাকিস্তান দেশ কৃষ্টি বইটি বাতিল আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে বইটি বাতিল হয় সেই সাহসী ভুমিকায় মুক্তিযুদ্ধে রনাঙ্গনের লড়াকু সৈনিকে অবতীর্ণ হন।মুক্তিযুদ্ধোত্তোর রাজনৈতিক হত্যাকান্ড, লুটের মাধ্যমে দুর্ভিক্ষবস্হা সৃষ্ট রাজনীতির বিরোধী জাসদের দ্রোহী আন্দোলন সংগ্রামে রাজপথ প্রকম্পিত করেন।বর্তমান গনতন্ত্রহীন পরিস্থিতি পরিবর্তনে বকরের মতো নির্ভীক সাহসী সৎ রাজনীতির প্রয়োজন,দেশের বর্তমান লুটের অর্থনীতিতে ব্যাংক ব্যবস্থা ধ্বংসের প্রান্তে আমজনতার দ্রব্যমুল্যের কষাঘাত জনজীবন বিপর্ষস্ত ফ্যাসিবাদী কর্তৃত্বপরায়ন ক্ষমতার দম্ভে নারী,শিশু ধর্ষন,হত্যায় কেউই নিরাপদ নয়। এই পরিস্থিতি থেকে মুক্ত হতে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই , রাজপথ এখন বকরের মতো নেতার প্রয়োজনিতা অনুভব করছে । মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ের আবু বকর সিদ্দিকের দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে বক্তারা আলোচনা করেন ।
শুদ্ধস্বর/ বিটি

