রাজশাহী সীমান্ত থেকে ৫ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাঁচ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দুপুরে গোদাগাড়ী উপজেলার খরচাকা সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। বিএসএফের হাতে আটক পাঁচ বাংলাদেশী হলেন- রাজন হোসেন (২৫), সোহেল (২৭), কাবিল (২৫), শাহীন (৩৫) এবং শফিকুল (৩০)। তাদের সবার বাড়ি জেলার পবা উপজেলার গহমাবোনা গ্রামে। পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল এদের পরিচয় নিশ্চিত করেছেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী জানান, ভুক্তভোগী এই পাঁচ বাংলাদেশী পেশায় রাখাল। নিজেদের বাড়িতে পালন করা গবাদিপশু তারা পদ্মা নদীর বিস্তীর্ণ চরে চরাতে যান। অন্যান্য দিনের মতো শুক্রবারও তারা চরে গরু চরাতে গিয়েছিলেন। এদের মধ্যে এই জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে বিএসএফ নির্যাতন চালিয়েছে বলে জানতে পেরেছি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত থেকে পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

বিজিবি অধিনায়ক জানান, পতাকা বৈঠকের জন্য তারা বিএসএফকে চিঠি দিয়েছেন। শনিবার সকালে পতাকা বৈঠক হতে পারে। পতাকা বৈঠকের মাধ্যমে রাখালদের ফিরিয়ে আনা হবে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.