মৌলভীবাজার জাতীয় উলামা পার্টির আহবায়কের মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি -ঃজাতীয় উলামা পার্টির মৌলভীবাজার জেলার আহবায়ক মাওঃ মির্জা আবু মোহাম্মদ বেগ (৫০) এর মৃৃতদেহ রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে জুগিডহর রাজন ভবন থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন আহমদ জানান ফজরের নামাজ পড়ে বাসার রুমের ভিতরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন সারাদিন উনার কোন সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যায় বাড়ির মালিক পুলিশকে খবর দেয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান,সন্ধ্যায় বাসার মালিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ছেলের সম্মুখে রুমের দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার থেকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.