মিথিলাকে বিয়ে করার পর থেকেই গণমাধ্যমের তীক্ষ্ম নজরে আছেন কলকাতার সিনেলা পরিচালক সৃজিত মুখার্জি। না চাইলেও বারবার মিথিলার প্রাক্ত স্বামী তাহসানের সাথে তুলনা চলে আসে সৃজিতের। তাহসান ও মিথিলার প্রসঙ্গ নিয়েও কথা বলতে হচ্ছে সৃজিতকে। এবার সৃজিতকে কথা বলতে হলো মিথিলা ও তাহসানের সন্তান আয়রাকে নিয়ে।
সৃজিত বলেন, মিথিলা এবং তাহসানের ভালো মানুষ হওয়ার ফসলই বোধহয় আয়রা। আমি জানি না এ সম্পর্কটা বাংলাদেশের মানুষ বুঝবেন নাকি বুঝবেন না। তবে আমি সত্যিই তাহসানকে খুব পছন্দ করি। মিথিলা-তাহসানের মেয়ে আয়রাও সৃজিতকে মেনে নিয়েছেন। সৃজিত-মিথিলা চান না আয়রা ব্রোকেন ফ্যামিলির কষ্ট বুকে চাপা দিয়ে বেড়ে উঠুক। সৃজিত মিথিলার মেয়েকে নিজের সন্তানই মনে করেন। আর সৃজিতকে ‘বু’ বলে ডাকেন ছোট্ট আয়রা। তাদের দুজনের সম্পর্ক টম অ্যান্ড জেরির মতো বলেও জানালেন অভিনেত্রী মিথিলা।

