ইভিএম এ ভোট নিয়ে মান্নার সংশয় প্রকাশ

সিটি করপোরেশন নির্বাচনের এই ভোটে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেওয়া ভোট নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

আজ শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে গুলশান ২ নম্বরে মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটপ্রদান শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক একথা বলেন।

ভোটপ্রদান শেষে মান্না বলেন, ‘আমি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বোতাম চাপ দিলাম, কোথায় ভোট গেল, কীভাবে বুঝবো। এই ভোটে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হবে বলে আস্থা রাখা যায় না।’

ভোটকেন্দ্রে ভোটার নেই জানিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রে ভোটার নাই। দুপুর ১২ পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১২ শতাংশ। উত্তর-দক্ষিণে ধানের শীষের প্রার্থী তাবিথ ও ইশরাক ভোটের অনিয়ম, কেন্দ্র দখল, এজেন্ট বাহির করে দেওয়ার কথা বলেছেন।’

এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু উপস্থিত ছিলেন ।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.