ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, এবার রাতে ব্যালট বাক্স ভর্তি করার সুযোগ ছিল না। রাতে ব্যালট বাক্স ভর্তি ও শতভাগ ভোট পড়ার মতো অপবাদ থেকে আমরা মুক্ত হয়েছি। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে। তাতে কী ফলাফলে কিছু আসে যায়?
তিনি আরো বলেন, নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোন মারামারি বা রক্তক্ষয় হয়নি। ভোটের মাঠে একপক্ষ ব্যাতিত অন্য পক্ষগুলোকে দেখা যায়নি। ভোটের মাঠে অন্যপক্ষগুলোর অনুপস্থিতি আমার অজ্ঞাত ।
শুদ্ধস্বর/বিটি

