ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আছেন স্ত্রী মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা ও জামাতা জেরাড কুশনার।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৭ মিনিটে গুজরাটের সর্দার বল্লভভাই পাটেল বিমানবন্দরে নামেন মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’।

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত অভ্যর্থনা জানাতে প্রবল উৎসাহ উদ্দীপনায় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মোতেরা।
মোতেরা স্টেডিয়ামে তাকে স্বাগত জানাতে রাস্তার ধারে জড়ে হয়েছেন লক্ষাধিক মানুষ। অভিষেক মিশ্র নামে উত্তর প্রদেশের বাসিন্দা এক টুইটার ইউজার একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রাস্তার এক ধার দিয়ে হাজার হাজার মানুষ এগিয়ে চলেছেন মোতেরা স্টেডিয়ামের দিকে। ক্যামেরা দেখে তারা হাতও নাড়ছেন।

এদিকে রাস্তার ধারের জনস্রোত সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.