বিএসএফ’র নির্যাতনে আহত বাংলাদেশির মৃত্যু

ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর নির্যাতনে আহত এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেলোয়ার হোসেন (৩০) ভারতের কোচবিহার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি আদিতমারী উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এসএম তৌহিদুল আলম দেলোয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ঠা ফেব্রুয়ারি দেলওয়ারের মৃত্যু হয়েছে বলে বিএসএফ টেলিফোনে জানিয়েছে। তবে কী কারণে তার ম্ত্যৃু হয়েছে তা এখনও জানা যায়নি। লাশ হস্তান্তরের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

জানা যায়, গত ২০শে জানুয়ারি রাতে দুর্গাপুর সীমান্তের ৯২৪ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে যান দেলওয়ার। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দল তাকে আটক করে নির্যাতনের পর সে দেশের পুলিশের কাছে সোপর্দ করে। পরে, পুলিশ তার চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করে।।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.