বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অসুস্থ, হাসপাতলে ভর্তি

 

হঠাৎ অসুস্থ হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতলে ভর্তি হয়েছেন। আজ সোমবার রাত ৯ টার দিকে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জানা গেছে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন গয়েশ্বর চন্দ্র রায়। নির্বাচনের প্রচারণার সময় থেকে ঠান্ডা জনিত সমস্যায় বিশেষ করে সর্দিকাশি ও অস্বাভাবিক গলা ব্যথায় ভুগছেন তিনি। এই অবস্থায় রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠকের পর হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয় ।
শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.