বাধার দেয়াল ভেঙ্গে নারীরা এগিয়ে যাচ্ছে : ডা.দীপু মনি

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীরা এখন বাধান দেয়া ভেঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে। সমাজের একজন মেয়ে শিশু অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েই বেড়ে উঠে। এ সকল প্রতিবন্ধকতার দেয়াল ভেঙ্গে নারীকে তার আত্ম শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যেতে হয়।

তিনি বলেন, একজন নারী ও পুরুষের মধ্যে শারীরিক, মানসিক ও দৃষ্টিভংগিতে অনেক ভিন্নতা আছে। এ ভিন্নতাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।

শনিবার সকালে রাজধানীর বেইলী রোডে গার্লস গাইড বাংলাদেশ আয়োজিত বিশ্ব চিন্তা দিবস ও প্রতিজ্ঞা গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গার্লস গাইডের জাতীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ। মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন ট্রেন চলতে হলে যেমন দুইটি লাইন সমান্তরাল ভাবে চলা জরুরী তেমনি জাতীয় উন্নয়নে নারী পুরুষের সমান্তরালভাবে চলা খুবই জরুরী।

অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বলেন সংখ্যাগত নয় মানসম্মত গাইড আমরা চাই। তিনি বলেন গার্লস গাইড নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, বাল্য বিবাহ প্রতিরোধসহ সমাজ সচেতনতা মুলক অনেক কাজ করে। তাছাড়া তাদের দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষন দেয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও পাস কোর্সে রেঞ্জার কোর্স চালু করার ব্যাবস্থা করার তিনি আহবান জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.