প্রধানমন্ত্রীর ইতালী সফরে ইউরোপীয় বিএনপির রোমে কালো পতাকা সমাবেশ

  ৫ ফেব্রুয়ারী২০ রোম-ইতালী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি আগমন উপলক্ষ্যে ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন । ইতালি বিএনপি এবং ইউরোপ বিএনপির নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের কর্মীসমর্থকরা এসময় উপস্থিত ছিলেন । এছাড়াও আয়ারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান, নরওয়ে, ফিনল্যান্ড ও সুইজারল্যান্ড থেকে আগত নেতৃবৃন্দের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় । মূহুমূহু শ্লোগানে ইতালী প্রধানমন্ত্রীর দপ্তর সন্নিকটে রোমের Piazza santa dei Apostoli তে বাংলাদেশ সরকারের গণবিরোধী কার্যক্রম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে তারা সমাবেশে বক্তব্য রাখেন । লন্ডন প্রবাসী বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক জননেতা আনোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কমিটির সদস্য- যুক্তরাজ্য বিএনপির সভাপতি জননেতা এম এ মালেক, ইউরোপ বিএনপির সিনিয়র নেতা সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা জনাব মহিউদ্দিন আহমেদ জিন্টু, ফ্রান্স সাধারণ সম্পাদক আবু তাহের, ইতালি বিএনপির সভাপতি জনাব হাজী আব্দুর রাজ্জাক,ইতালি বিএনপি’র সাবেক সভাপতি শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, বেলজিয়াম বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন বাবু,ইতালি বিএনপি সাবেক সাধারন সম্পাদক, খন্দকার নাসির উদ্দিন, রোম মহানগর বিএনপি’র সভাপতি জনাব হুমায়ুন কবিরসহ ইতালি বিএনপি রোম মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার বক্তবে বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকার সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে সাজানো মিথ্যা মামলায় নির্জন কারাগারে আটকে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি করে দেশের এই ক্রান্তিকাল লগ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে এই ফ্যাসিস্ট অবৈধ সরকারের কালো থাবা থেকে গনতন্ত্রকে পুনরুদ্ধার করব । সমাবেশে বিভিন্ন দেশের মিডিয়া কর্মীদের উপস্থিতি ও সংবাদ সংগ্রহ ছিল লক্ষণীয় । উল্লেখ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতালী আওয়ামী লীগ কর্তৃক দেয়া সম্বর্ধণায় পুনরায় বিমান চালু ও বাংলাদেশী প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি রোধে প্রতিশ্রুতি না দেয়ায় স্হানীয়দের মধ্যে হতাশা তৈরি হয় । তবে ইতিমধ্যে রাষ্ট্রদূত সোবহান সিকদার এর পূর্বে উদ্বোধন করা বাংলাদেশ দূতাবাসের নতুন ক্রয়কৃত ভবন উদ্বোধন করেন । এছাড়াও প্রধানমন্ত্রী মিলান শহরে বাংলাদেশ দূতাবাসের কনসুলেট উদ্বোধন করবেন জানানো হয়েছে ।
শুদ্ধস্বর/আ এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.