নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। আজ শনিবার বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছে। সকাল থেকে সমাবেশের মঞ্চ বানানোর কাজ শুরু হয়।

বিএনপির আজকের সমাবেশকে সফল করতে শুক্রবার বিএনপি নেতাদের লিফলেট বিতরণ করতেও দেখা যায়। এ সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচির ঘোষণাও আসতে পারে বলে জানান দলের নেতারা।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.