নেতৃত্বে মাশরাফি, ওয়ানডে স্কোয়াডে ৬ পরিবর্তন

জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক যথারীতি মাশরাফি বিন মর্তুজা। তবে দলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন। ওয়ানডে দলে নতুন মুখ নাঈম শেখ ও আফিফ হোসেন। ফিরেছেন অধিনায়ক মাশরাফি। ব্যক্তিগত কারণে ‍ছুটি নিয়েছে সৌম্য সরকার। দলে ফিরেছেন আল-আমিন হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মো. মিথুন, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.