দিল্লি নির্বাচনে ধরাশায়ী হয়েও ব্যর্থতার ছাপ নেই কংগ্রেস নেতাদের চোখেমুখে

দিল্লি নির্বাচনে ধরাশায়ী হয়েও ব্যর্থতার ছাপ নেই কংগ্রেস নেতাদের চোখেমুখে। বরং আশাই দেখছেন তাঁরা। বলছেন, বড় ব্যবধানে কেজরীর এগিয়ে থাকাই পরিষ্কার করে দিচ্ছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ। মেরুকরণের রাজনীতি ধাক্কা খেয়েছে।

লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী মঙ্গলবার বলেন, ‘‘আমরা কেজরীবালকে অভিনন্দন জানাচ্ছি, এই ভোটে কংগ্রেস খালি হাতে ফিরবে, কিন্তু জিততে চলেছে উন্নয়নমুখী দল।’’নিরাশ হতে রাজি নন সাংসদ প্রদীপ ভট্টাচার্যও। তবে ফলাফলে সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হচ্ছে, মনে করছেন তিনি। এ দিন তিনি বলেন,‘‘আমরা নির্বাচনকে যুদ্ধ করে তুলতে পারিনি। যদি ভোট ভাগাভাগিই হবে তবে জোট হল না কেন, এ বিষয়ে আমি কথা বলব শীর্ষনেতৃত্বের সঙ্গে।’’ তবে ব্যাকফুটে আছেন এমনটাও মানতে রাজি নন প্রদীপ। তাঁর কথায়, ‘‘বিজেপির পরাজয়ে, আপের উত্থানে আমাদের ক্ষতি নেই। ধর্মান্ধদের পরাজয় হয়েছে। আপের এই জয় সংহত ভারতের ভবিষ্যত তৈরি করবে।’

শুদ্ধস্বর/আইপি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.