ছিনতাই করায় ২ ঢাবি ছাত্র আটক

ছিনতাই করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে হাইকোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছিনতাই করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।’ আটককৃতরা ক্রিমিনোলজি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। তারা দু’জনই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘আটকের বিষয়টি শাহবাগ থানা পুলিশ আমাকে অবহিত করেছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.