খালেদার ভুয়া জন্মদিন পালনের মামলার অভিযোগ গঠন ২৫ ফেব্রুয়ারি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালনের মামলার অভিযোগ গঠন শুনানির তারিখ আবারও পিছিয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

মঙ্গলবার এই মামলায় অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এদিন তাকে আদালতে হাজির করা হয়নি। তাই অভিযোগ গঠনের জন্য নতুন এই দিন ধার্য করেছেন আদালত।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ আগস্ট ভুল তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.