কলকাতার সাহিত্যপত্রিকা ‌’প্রথম আলো’র পুরস্কার পেলেন মাজহারুল ইসলাম এবং ত্রিদিব চট্টোপাধ্যায়

কলকাতার সাহিত্যপত্রিকা ‌’প্রথম আলো’র দেওয়া সাহিত্য পুরস্কার গ্রহণ করলেন লেখক এবং প্রকাশক মাজহারুল ইসলাম  পশ্চিমবঙ্গ থেকে লেখক-প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায়। পুরস্কার প্রদানের অভিনব কায়দা ছিল,  একটা কাঁসার প্লেটে ক্রেস্ট, ফুল, মিষ্টি, সম্মাননাপত্র, উত্তরীয় একসঙ্গে পুরস্কারপ্রাপ্তের হাতে তুলে দেওয়া হয়। সেইসঙ্গে পুরস্কারের অর্থমুল্য পঁচিশ হাজার টাকার খাম। প্রুস্কার প্রাপ্তির পর মাজহারুল ইসলাম  প্রতিক্রিয়ায় তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন     পুরস্কার পাওয়ায়   আমি অভিভূত ও সম্মানিত। ধন্যবাদ প্রথম আলো-কে। ধন্যবাদ কবি বিথি চট্টোপাধ্যায়কে।

তিনি আরও লেখেন,   আরেকটি ভালো লাগার বিষয়, পুরস্কার প্রদানের সময় বাংলাদেশের বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজি, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর ও প্রকাশক ওসমান গনিকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়।

কলকাতার কবি, লেখক ও পাঠকদের পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি শামিম আজাদ, কবি আশরাফ আহমদ, কবি ফরিদ কবির, কবি শিমুল সালাহউদ্দিনসহ অনেকের সঙ্গে আমার স্ত্রী তানজিনা রহমানের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মেহের আফরোজ শাওন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ তাঁর গান উপভোগ করেন।

শুদ্ধস্বর/ বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.