একুশে পদক পাচ্ছেন জার্মান প্রবাসী সাহিত্যিক নাজমুন নেসা পিয়ারি

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে একুশে পদক পাচ্ছেন দেশের ২০ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে। আগামী ২০শে ফেব্রুয়ারি শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার ১৯৭৬ সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে। এবছর একুশে পদক পেলেন যারা- ভাষা আন্দোলনে মরহুম আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর), শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক, নৃত্যে মো. গোলাম মোস্তফা খান, অভিনয়ে এম এম মহসীন, চারুকলায় অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান, মুক্তিযুদ্ধে (মরণোত্তর) মরহুম হাজি আক্তার সরদার, মরহুম আব্দুল জব্বার, মরহুম ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার), সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর), গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ, শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম, সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি। চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার। এছাড়া গবেষণায় পদক পাচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
নাজমুন্নেসা পিয়ায়রির একুশে পদক পাওয়ার সংবাদে  তার শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাসের সৃষ্টি হয় , উল্লেখযোগ্য যে নাজমুন্নেসা পিয়ারি বার্লিনে বসবাস করেন তিনি একজন ফ্রি লেন্স সাংবাদিক , কবি এবং লেখিকা প্রায় পাঁচ দশক ধরে লেখালেখির সাথ যুক্ত । শুদ্ধস্বর ডট কমের পক্ষ থেকে আমরা উনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ।
শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.