TOPSHOT - A ball of fire is seen following an Israel airstrike at east Rafah in the southern Gaza Strip early on February 6, 2020. (Photo by SAID KHATIB / AFP)

আরো ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি বাহিনী

দখলদার ইসরাইলি সেনারা গুলি করে দুই ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার বায়তুল মুকাদ্দাস শহরের বাব আল আসবাত এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন এক ফিলিস্তিনি তরুণ।

ইসরাইলি বাহিনী দাবি করেছে, শহীদ ওই তরুণ চাকু দিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালিয়েছিল। এছাড়া পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি পুলিশ তারেক বাদওয়ানকেও গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

শহীদ এই পুলিশের বয়স ১৭ বছর। আজ সকাল থেকেই জেনিন শহরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ চলছে।

এদিকে, ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছে, বায়তুল মুকাদ্দাস শহরে গাড়িচাপায় ১৪ দখলদার ইহুদিবাদী আহত হয়েছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.