“আমার বন্ধু জ্ঞানী তৈল সিং” মেলায় আবু হেনা মোরশেদ জামানের বই

“আমার বন্ধু জ্ঞানী তৈল সিং”

লিখেছেন, আবু হেনা মোরশেদ জামান
প্রচ্ছদ একেছেন, মোস্তাফিজ কারিগর
প্রকাশ করেছেন, আগামী প্রকাশনী

আজ রোববার। ছুটির দিনের নাস্তার সাথে হালকা ফুলকা লেখা পড়তে মন্দ নয়। এমনই একটি বই “আমার বন্ধু জ্ঞানী তৈল সিং”

লেখক আবু হেনা মোরশেদ জামান হাসি মজায় বলেছেন ছোট ছোট গল্প কথা। অনেক ঘটনাই আমাদের আগের জানা বা পড়া, তারপরেও নতুন ভাবে “আমার বন্ধু জ্ঞানী তৈল সিং”য়ের নিজের উপস্থিতি থাকায় ঘটনায় এসেছে বৈচিত্র ।

লেখক “আমার বন্ধু জ্ঞানী তৈল সিং”য়ের ঘটনা গুলোকে কৌতুক না বলে ছোট রম্য কাহিনী বলতে ভালোবাসেন।

বইয়ের পাতায় আমরা দেখতে পাই,

“আমার বন্ধু জ্ঞানী তৈল সিং” ভারতের সাবেক একজন রাষ্ট্রপতির
কোন রকম আত্মীয় নয়, কোন রকম সম্পর্কই নেই তার সাথে বড় কোন মানুষের। নাম- তৈল সিং হলেই সে শিখ,হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান , মুসলিম কিছুই নয়। সে কেবল মানুষ, সাধারন একজন মানুষ, আমাদের সমাজে এই সময়ে ঘুরে বেড়ায় আনন্দে, সাধারন মানুষেরই সাথে। জ্ঞানী তৈল সিং গোপালের মত ভাঁড় নয়, সে রাজ রাজড়াদের মোসাহেব নয়, ইতিহাস হতে উঠে আসা বীরবল বা মোল্লা নাসিরুদ্দিনের মত কিংবদন্তীও নয়। সে আমাদের সবার বন্ধু, সে আমাদের মত সাধারণের গল্প বলে।

যারা মজার গল্প কৌতুক পছন্দ করেন তাদের ভালো লাগবে “আমার বন্ধু জ্ঞানী তৈল সিং”এর জানা অজানা ঘটনা গুলো।

বইমেলায় বইটি পাবেন, আগামী প্রকাশনীতে
প্যাভিলিয়ন নাম্বার ১
বইটির নির্ধারিত মুল্য ১৬০ টাকা, বইমেলায় পাচ্ছেন ২৫/ ছাড়।

(ধন্যবাদ প্রিন্স “আমার বন্ধু জ্ঞানী তৈল সিং”কে খুঁজে দেবার জন্য !)

আইরিন পারভীন , সহকারী সম্পাদক শুদ্ধস্বর ডট কম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.