আমাকে ডেকো

যেখানে অনিয়ম, অত্যাচারে ছেয়ে গেছে

আমাকে সেখানে ডেকো

যেখানে হায়নারা ছিড়ে খায় অসহায়দের

আমাকে তোমাদের কেউ ডেকো

আমি কে, আমার পরিচয় কী ? তা কিন্তু বলবনা

তোমাদের সকলকে একটা কথা বলব, আমি ভয়ংকর এক সত্ত্বা,

অমর আত্মা ডরায় না কোনো অন্যায়,কোনো বোমা।

দালালের ভিটে টিনের চালে ক্ষুব্ধ চাহনি রাখি আমি

তোমাদের ডাক- শকুনের চোখে ভয় আনি আমি,ভয়।

ভোরের মোরগের ডাকে স্বরণ রেখো

সমাজের অন্ধ চিত্রের বাইরে অশনিসংকেতে হাতুড়ি চালাব

দেখি কে দাঁড়ায় সামনে।

এ পৃথিবীর ভীরুদের বুকে আনি সত্য, তুলি সাহস সমুদ্র সম

গলায় ধরি শ্লোগান, তুলি সাহসীর রণতূর্য, কীসে তোমাদের ভয়?

কেন ভাঙ্গনটা দেরি এতো, মুখে চেপে আর কত

আওয়াজ তোলো হবে বিদ্রোহী সম যুদ্ধ।

অনেক হয়েছে খেলা তাস নিয়ে

এবার খেলা হবে বারুদের গন্ধে

পুড়ে দগ্ধ করে দাও নমরুদের চাতাল

ঠাঁই দিও না পৃথিবীর কোন সিমান্তে।

আমাকে যদি একবার আমন্ত্রণ করা হয়

আমি আচমকাই পাল্টে দেব সব

সৎ আত্মার বিচরণ ধরায় আবশ্যক

আগে নিজেদের শিকল ছেড়ো

88959136_189291159063562_8661855902430658560_n

জোবায়ের সাকিব

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.