আজ আবৃু বকর সিদ্দিকীর মৃত্যু বার্ষিকী

আবৃু বকর সিদ্দিকীর আজ  মৃত্যু বার্ষিকী।সাবেক ছাত্রনেতা ও নাগরিক ঐক্যের সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা দক্ষিনের আহবায়ক মরহুম আবু বকর সিদ্দিকী ২ বছর পুর্বে আজকের এই দিনে আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন। ৬০ এর দশকের শেষদিকে তৎকালিন পাকিস্তানী সরকার কতৃক”পাকিস্তান দেশ ও কৃষ্টি” নামক ইতিহাসের সাম্প্রদায়িক ব্যাখ্যা সংকলিত একটি বই সে সময়ে নবম ও দশম শ্রেনীর পাঠ্য করা হয়েছিল। ছাত্রদের প্রবল বিক্ষভের মুখে তৎকালিন সরকার তা প্রত্যাহার করতে বাধ্য হন।সে সময়ে দশম শ্রেনীর ছাত্র আবু বকর সিদ্দিকী এই আন্দোলনের মুল নেতৃত্বকারীদের একজন ছিলেন।তখন আন্দোলন কারী ছাত্রদের নিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল, ওনাকে ঐ কমিটির পুর্বপাকিস্তানের যুগ্ম আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ভাবেই বকর ভাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন।৭১ সালে সরাসরি মুক্তি যুদ্ধে অংশ গ্রহন করেন।সদ্য স্বাধীন দেশে সরকারি দলের সীমাহীন দুর্নীতি,লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করে,শ্রেনীহীন,বৈশম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই তিনি বিভক্ত ছাত্রলীগের সরকার বিরোধী অংশের সাথেই যুক্ত থাকেন।৭০ এর পুরো দশকে তিনি ছাত্রলীগের জগন্নাথ কলেজ শাখা,ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক, সভাপতি,কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কার্যকরি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করে অনেক আন্দোলনে নেতৃত্ব দেন।”নাগরিক ঐক্য” প্রতিষ্ঠার সময় থেকেই তিনি কেন্দ্রীয় সদস্য ও ঢাকা দক্ষিনের আহবায়ক হিসাবে মৃত্যুর  পুর্ব মুহুর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেন।মানুষ হিসাবে তিনি ছিলেন অত্যান্ত সৎ,নীতিবান ও প্রচার বিমুখ । তার অকাল মৃত্যু দেশ হারিয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা ও আদর্শ মানুষকে দল হারিয়েছে একজন সৎ মানুষ ও নিষ্ঠাবান সংগঠককে।আমরা তাকে শ্রদ্ধার সহিত স্বরন করি এবং তার আত্মার শান্তি কামনা করি।তার আদর্শ ও পথচলা আমাদের চলার পথকে সঠিক পথে চলতে সাহায্য করবে। নাগরিক ঐক্য আজ বিকেল তিনটায়   ঢাকার  শিশুকল্যান মিলনায়তনে আবু বকর সিদ্দিক স্মরণে স্মরণ সভা আয়োজন করেছে , এই স্মরণ সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের আহব্বায়ক মাহামুদুর রহমান মান্না আহ্বান জানিয়েছেন ।

মোফাকখারুল ইসলাম নবাব, সাবেক ছাত্র নেতা এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.