অ্যাসাঞ্জকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে শর্ত সাপেক্ষে ক্ষমা করার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে অ্যাসাঞ্জের প্রত্যর্পণের শুনানির ঠিক আগে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে এ দাবি করলেন জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী।

আদালতে জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী এডওয়ার্ড ফিতজগ্যারাল্ড বলেন, সাবেক মার্কিন রিপাবলিকান কংগ্রেস সদস্য ডানা রোহরাবাচের ২০১৭ সালে জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করেন। সেখানেই রোহরাবাচের জুলিয়ান অ্যাসাঞ্জকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দেবেন যদি সে বলে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের ইমেইল ফাঁস করার ব্যাপারে রাশিয়ার কোন হস্তক্ষেপ ছিল না।

এ বিষয়ে সাক্ষী রয়েছে বলেও দাবি করেছেন অ্যাসাঞ্জের আইনজীবী । এরইমধ্যে জেলা জজ ভেনিসা ব্যারিটসার সাক্ষী হাজিরের বিষয়টি অনুমোদন দিয়েছেন। তবে জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবীর এমন দাবি হোয়াইট হাউজের পক্ষ থেকে নাকচ করে দেয়া হয়েছে। এই বিষয়ে হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন , প্রেসিডেন্ট ট্রাম্প জানেন ডানা রোহরাবাচের শুধু একজন সাবে কংগ্রেস সদস্য, এই ছাড়া তিনি আর কিছুই জানেন না । আর তার সঙ্গে শুধু এ বিষয়েই নয়, কোনো বিষয়েই কখনো কোনো ধরনের কথা হয়নি। এটি সম্পূর্ণ বানোয়াট এবং সম্পূর্ণ মিথ্যা।

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বার্তা ফাঁসের অভিযোগে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি অভিযোগ দায়ের করা হয়েছে। যেখানে দোষী সাব্যস্ত হলে তার ১৭৫ বছরের কারদণ্ড হবে। জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১২ সালের জুন মাসে লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। সেই থেকে তিনি দূতাবাসের ভেতরেই অবস্থান করছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.