হঠাৎ সিরিয়া হয়ে তুরস্কে এলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ সিরিয়া সফরে যান। আবার সিরিয়া সফর শেষে তিনি যান তুরস্কে। সেখানে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠকে বসেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক ঝটিকা সফরে সিরিয়ার রাজধানী দামেস্কে আসেন রাশিয়ার প্রেসিডেন্ট। তেহরান-ওয়াশিংটন সামরিক উত্তেজনার মধ্যেই এমন সফর উদ্বেগের জন্ম দিয়েছে জনমনে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সিরিয়ার বর্তমান অবস্থা নিয়ে বৈঠক করা ছাড়াও দেশটিতে মোতায়েন রুশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন। সিরিয়া সফর শেষে পুতিন গতকাল তুরস্কে যান। জানা যায়, সেখানে তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে একটি যৌথ তেলপাইপ লাইন প্রকল্পের উদ্বোধন করতেই নাকি এই সফর।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.