স্ত্রীর কাছে ফিরলেন প্রিন্স হ্যারি

কানাডায় অবস্থানরত স্ত্রী মেগান মার্কেল ও ছেলে অর্চির সঙ্গে যোগ দিতে সোমবার যুক্তরাজ্য ত্যাগ করেছেন প্রিন্স হ্যারি। রাজপরিবারের নিয়মতান্ত্রিক জীবনযাপন থেকে বেরিয়ে এসে এ দম্পতি তাদের নতুন জীবনযাপন শুরু করেছেন সম্প্রতি।

এরই মধ্যে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে রাজপরিবারের নির্ধারিত স্থান থেকে প্রিন্স হ্যারি ও মেগান মারকেলের মোমের মূর্তি সরিয়ে নেয়া হয়েছে। ব্রিটিশ রাজ পরিবার ত্যাগ করার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই জাদুঘর থেকে তাদের মূর্তি সরানো হয়। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) রাজ পরিবার থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দেন এই দম্পতি। সেই সঙ্গে নিজেরা আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার কথাও জানান তারা। তবে রানির বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকারও কথা জানিয়েছেন তারা। তাদের এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। কারো সঙ্গে কোন রকম আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নেয়ায় হতাশ রাজ পরিবার।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.