সিলেট জেলা গণফোরামের কর্মীসভা ২৩ জানুয়ারী

গণফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ২ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কর্মীসভা ও যোগদান অনুষ্ঠানে গণফোরামের সাধারণ সম্পাদক প্রখ্যাত অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আহবায়ক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আনসার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের নির্বাহী সভাপতি ও ওসমানীনগর বিশ্বনাথ আসনের এমপি মোকাব্বির খান, সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসীন রশীদ এবং গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল হোসেন জীবন।
এ অনুষ্ঠানে বেশ কিছু নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগদান করবেন। অনুষ্ঠানে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরদিন ২৪ জানুয়ারী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা সদরে এক কর্মী সমাবেশে যোগদান করবেন। এছাড়াও ২৩ জানুয়ারী রাতে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.