মোহাম্মদ আহ্সানুল করিম :সিরাজুল আলম খান ছাত্রলীগের বিভিন্ন পদসহ সবশেষে সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মঞ্চ-ভাষণে সফল না হলেও টেবিল-আলোচনায় অত্যন্ত আকর্ষণীয় ও প্রভাবশীল। কিশোর বয়সে ছাত্রলীগে যুক্তথাকার অর্থ ছাত্রলীগ ও আওয়ামী লীগের লাহোর-প্রস্তাবনা ভিত্তিক “উদার জাতীয়তাবাদ ও গণতন্ত্র”-এ বিশ্বাসী ছিলেন।
১৯৪৭-এ বঙ্গ-বিভক্তি উত্তর পরিস্থিতিতে উভয় বঙ্গাঞ্চলে মার্ক্সবাদী ছোট ছোট দল/ফোরাম গড়ে উঠে। কিশোর বয়স থেকে মৌলানা ভাসানীর মতো সিরাজ আলম খানও বিপ্লবী মনা। মার্ক্সবাদে দীক্ষিত হয়ে ছাত্রলীগ শেষে তিনি বাঙ্গালীবাদ ও সমাজতন্ত্রকে লক্ষ্য রেখে “নিউক্লিয়ার্স” নামে গোপন বিপ্লবী/সন্ত্রাসবাদী দল গড়তে থাকেন।
ছাত্রলীগের তরুণ নেতাদের সাথে সিরাজ আলম খানের সুসম্পর্ক ছিল। তরুণদের কাছে এমনিতেই “বিপ্লব” আকর্ষণীয় বিষয়। তার উপর ১১ প্রজন্মকালের (১৭০৩-১৯৮২) দারিদ্রতার সংস্কৃতি তাদের অস্থি-মজ্জায়। গণতন্ত্রী ছাত্রলীগের আবেগী নেতাদের একাংশের মধ্যে তিনি “নিউক্লিয়ার্সের” সমাজতন্ত্রী আদর্শ নিয়ে গোপনে এগুতে থাকেন এটা নিঃসন্দেহে অনৈতিক কর্ম ছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবের নের্তৃত্বে ১৯৬৬ সালে ৬ দফার ঘোষিত হয়। বাঙালী মুসলমানদের জীবন-দর্শনের সাথে সামঞ্জস হওয়ায় লাহোর প্রস্তাবনা ভিত্তিক ৬ দফা দ্রুত জন-সমর্থণ লাভ করতে থকে। আওয়ামী ৬ দফার পালে হওয়া থাকায় এটাকে সমর্থণ ও ভর করে সিরাজ খানও ছাত্রলীগে “নিউক্লিয়ার্সের” বি্প্লবী নেতাকর্মী বাড়াতে থাকেন।
৬ দফার সমর্থণ দ্রুত বাড়তে থাকায় শেখ মুজিবকে আগরতলা মামলায় আটক করা হয়। অতঃপর ৬ দফা ও মুজিবমুক্তি আন্দোলন একসাথে চলতে থাকে। ১৯৬৯ সালে ডাকসুর নের্তৃত্বে আন্দোলনের সময় সমাজতান্ত্রিক ছাত্রদলগুলো যোগ দেওয়ানোর কৌশলে সমাজতন্ত্র যোগ দিয়ে ছাত্রদের দাবীগুলোকে সিরাজুল খান ১১ দফায় পরিনত করেন। ছাত্রলীগে তাঁর অগ্রসর নিয়ন্ত্রণের জন্যে ১৯৬৯ সালে বঙ্গবন্ধু মনি-তোফায়েলকে যুক্ত করান।
১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের অঙ্গীকার ছিল ৬ দফা। নিউক্লিয়ার্সভুক্ত যুব-ছাত্ররা ৬ দফার পোষ্টারের উপর ১১ দফার ছোট পোষ্ঠার লাগায়। কখনো নিজেদের ছাপানো ৬ দফা-১১ দফার পোষ্ঠারও লাগায়। নির্বাচনে গণম্যান্ডেট ছিল ৬ দফা। তাই সমকালে সামরিক পাক-সরকারকে বুঝাতে নির্বাচনোত্তর বঙ্গবন্ধুকে প্রকাশ্যে ৬ দফার শপথ নিতে ও প্রদর্শন করতে হয়।
১লা মার্চ, ১৯৭০-এ সংসদ অধিবেসন স্থগিদ ঘোষিত হলে যুব-ছাত্র নেতারা বঙ্গবন্ধুর কাছে যান। বঙ্গবন্ধুর ইশারায় ২রা মার্চে ডাকসু-ছাত্রলীগ ৪ নেতাদের দিয়ে সিরাজ আলম খান স্বাধীন-বাংলার পতাকা উড়ান। অতঃপর বঙ্গবন্ধুকে না জানিয়ে নিউক্লিয়ার্সভুক্ত ছাত্রলীগ নেতাদের দিয়ে তিনি “স্বাধীন সমাজতান্ত্রিক বাংলার” ইস্তেহার পাঠ করান। সমাজতন্ত্র গণম্যান্ডেটকৃত নয় সে জন্যে বঙ্গবন্ধু বিরক্ত হন।
–২-
“জাতীয় স্বাধীনতা ঘোষণা’ এবং “স্বাধীন বাংলা সরকার গঠণ-পরিচলনায়” সিরাজ খানের সম্পর্ক ছিল না। নিউক্লিয়ার্সের লক্ষ্যে স্বার্থে সিরাজুল আলম খান ১৯৭১-এ “মুজিববাহিনী” নামে মুক্তিযোদ্ধার দলও গঠন করেন। স্বাধীনতোত্তর “মুজিববাহিনীর” মাধ্যমে প্রায় তিনসপ্তাহ সিরাজ খানের নের্তৃত্বাধীন নিউক্লিয়ার্স জেলা পরিচালনা করে।
প্রধানমন্ত্রী হয়েই বঙ্গবন্ধু “মুজিববাহিনীকে” জেলা পরিচালনা থেকে অপসারণ করেন। সিরাজুল আলম খান অসন্তুষ্ঠ হন। তাঁর নের্তৃত্বে নিউক্লিয়ার্স সারাদেশে “মুজিববাদ” স্লোগান দেয় এবং তাঁদের মতো সমাজতন্ত্রী রাষ্ট্র গঠণে দাবী দেন। এজন্যে বঙ্গবন্ধু চরম বিরক্ত হন। এরপরে সিরাজ খানকে কম সাক্ষাৎ দিতে থাকেন। অতঃপর, ছাত্রলীগের নুতন কমিটি গঠণের জন্যে মনি-সিরাজকে নিজেদের মতো দুটো প্যানেল বানাতে বলেন।
শেখ মনির প্যানেলকে অনুমোদন দিয়ে বঙ্গবন্ধু কৌশলে সিরাজ খানের নের্তৃত্বধীন যুব-ছাত্রদের আলাদা করে দেন। অতঃপর আলাদা দলসমূহ গঠণ করে সিরাজ খানকে “সমাজতন্ত্র” কায়েম করতে পরামর্শ দেন। এরপরে বঙ্গবন্ধু তাঁকে সাক্ষাৎ দিতেন না। সিরাজ খানও পাল্টা ছাত্র-যুব-জাতীয় সমাজতান্ত্রিক দলসমূহ গঠণ করেন এবং নিজলক্ষ্যে তৎপরতা চালান (সিরাজ ভাইয়ের কথা অনুসারে)।
মুজিববাদ স্লোগানে প্রভাবিত হয়ে হোক বা ব্যক্তিস্বার্থে হোক, ৬ দফার রাষ্ট্রদর্শন, গণম্যান্ডেট ও স্বাধীনতার ঘোষণাপত্রের অঙ্গীকারের ভঙ্গকরে ব্যক্তিস্বার্থে বঙ্গবন্ধু ১ম-ধাপে ১৯৭২-এ পরষ্পর বিরোধী “গণতন্ত্র ও সমাজতন্ত্র”কে রাষ্ট্রপরিচালনার মূলনীতি করে সংবিধান করান। আর প্রশাসনে সর্বস্তরে শ্রমিক-কৃষকের প্রতিনিধিত্বের বিধান রাখা হয়।
অতঃপর শুরু হয় মুজিব-সিরাজের রাজনৈতিক যুদ্ধ। ১৯৭২-৭৫ কালে রক্ষীবাহিনী গঠণ ও বিশেষ আইন করে মুক্তিযোদ্ধাসহ হাজার হাজার জাসদের নেতাকর্মীদের নির্যাতন-হত্যা করা হয়। গণবাহিনী গঠণ করে জাসদও সশস্ত্র প্রতিরোধ শুরু করে। জনগণের মৌলিক অধিকার হরণসহ একদলীয় চালুর পরে জাসদের নেতাকর্মীদের নির্যাতন-হত্যা বেড়ে উঠে। বাংলাদেশ হয়ে উঠে সংঘর্ষিক-হত্যার রাজনৈতিক দেশ।
১৯৭৫-এ ২য়-ধাপে ৪র্থ সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু বিনা-নির্বাচনে “রাষ্ট্রপতি” হন এবং, জনগণের মৌলিক অধিকার হরণসহ একদলীয় চালু করে জাতিকে সংঘর্ষিক রাজনীতিতে নিক্ষেপ করেন। শেখ হাসিনার মতো বঙ্গবন্ধুও ক্ষমতার জন্যে গণতন্ত্রী, ক্ষমতাসীন থাকতে স্বৈরচারী। জাতি দূর্ভাগা, জাতির বঙ্গবন্ধু স্বাধীনতোত্তর বঙ্গশত্রু হয়ে গেলেন। জাসদসহ বহুদল বাকশালে অন্তর্ভুক্ত হয়নি।
সংঘর্ষিক-হত্যার রাজনীতি বেড়ে উঠায় ব্যক্তিগত নিরাপত্তার জন্যে সিরাজ খান কোলকাতায় আশ্রয় নেন। ৭ই মার্চের ভাষণে ৪ দফা শর্ত না মানলে পরবর্তী আন্দোলনের পাথেয় হিসেবে ছাড়া বঙ্গবন্ধু কখনও স্বাধীনতার আন্দোলন করেননি। ২৫শে মার্চের রাতেও তাজউদদিনকে “স্বাধীনতা বাণী” দিতেও রাজী হননি। এজন্যে নিউক্লিয়ার্সভুক্ত যুব-ছাত্রলীগ নেতারা সিরাজুল আলম খানকে স্বাধীন বাংলাদেশ উদ্ভুদয়ের প্রধান উদ্যোগী মনে করে।
লাহোর প্রস্তাবণা ভিত্তিক ৬ দফা আন্দোলন, গণম্যান্ডেট ও ৭ই মার্চের ভাষণের ধারাবাহিকতায় বাংলাদেশ হয়। ৬ দফার রাষ্ট্রদর্শন হলো বঙ্গবন্ধুর সহপাঠী, ছাত্রলেীগ-সাথী ও “বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা” পাবনার মোহাম্মদ ইসরাইল হোসেনের। তাঁর প্রভাবে বঙ্গবন্ধু ১৯৪৭ উত্তর সোহরওয়ার্দীকে ছেড়ে মৌলানা ভাসানীর সাথে আসেন।
১৯৪১-৪২ সালে মৌলানা ভাসানীসহ পাবনা জেলার মুসলিম লীগের সহকর্মী ছাত্র-যুব নেতাদের “বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা” মোহাম্মদ ইসরাইল হোসেন বোঝাতে সক্ষম হন যে, লাহোর প্রস্তাব ধরে রাখলেই ভবিষ্যতে পৃথক বাংলাদেশ রাষ্ট্র হবে। তাঁর ব্যাখ্যা-বিশ্লেষণে বিশ্বাসী হয়ে ১৯৪৯ সালে মৌলানা ভাসানীর নের্তৃত্বে ‘লাহোর প্রস্তাবনা’ ভিত্তিতে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। তাঁর আগে ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠিত হয়।
ইতিহাসের অসম্পর্ণ ঘটনার জন্যে ধারাবাহিকতা থাকে। বৃটিশ-ভারত রাষ্ট্র-কাঠামোতে লাহোর প্রস্তাব আন্দোলনে ১ম পর্বে পাকিস্তানভুক্ত বাংলাদেশাঞ্চল হয় । অতঃপর পাকিস্তান রাষ্ট্র-কাঠামোতে লাহোর প্রস্তাব ভিত্তিক ৬ দফার গণতান্ত্রিক আন্দোলনে ২য় পর্বে বাংলাদেশ হয়। সিরাজ খানও স্বীকার করেন, তিনি ৬ দফাকে নিয়েই এগিয়েছেন। বাংলাদেশের উদ্ভুদয়ে “বঙ্গস্বপ্নদ্রষ্টা” ইসরাইল হোসেন, মৌলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিব হলেন সিরাজুল আলম খানের অগ্রজ নেতা।
–৩-
শুরুতে সিরাজুল আলম খানের ছিলেন গণতন্ত্রী। নিউক্লিয়ার্স গঠন করে (১৯৬২) সমাজতন্ত্রী হন। ১৯৭২-এর প্রথমে হলেন মুজিববাদী (স্ববিরোধী গণতন্ত্রী-সমাজতন্ত্রী)। পরে বৈজ্ঞানিক সমাজতন্ত্রী। ১৯৭৫-এ গণবাহিনী বিপ্লবতন্ত্রী। ১৯৮০-
তে হলেন “অংশীদারীত্বের গণতন্ত্রী”। ১৯৮৫-তে “সেনা-অংশীদারীত্বতন্ত্রী”।
সিরাজ-রবের সাথে মত-বিনিময়ের পরে আমার “প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার রূপরেথা, ১৯৮৫,ও প্রশাসনিক পূনর্গঠণ/সংস্কার, ১৯৮৫ থেকে কিছু ধারণা-মডেল নিয়ে A Conceptual Framework of Administrative Reforms পুস্তিকা প্রকাশ (১৯৭৬) করেন। সেমত সেনা-প্রতিনিধিতসহ “জেলা পরিষদ” আইন হলে সংসদ ভেঙ্গে যায়।
বাংলাদেশে ভোটবিহীন সংসদ ও বেসমরিক নুতন সংকট শুরু হয়।
জাসদের রব)-এর বিকল্প বাজেট-১৯৮৭-৯০-এ আমার ‘রাষ্ট্রব্যবস্থার রূপরেথা, ১৯৮৫” থেকে ৯টি বিভাগ, দুইকক্ষ সংসদ, ৯টি আঞ্চলিক ক্যান্টনমেন্ট, স্থানীয় জেলা সরকার, প্রগতিশীল বাজার অর্থনীতি, বয়স্ক-শিশু ভাতা, সুষম-জাতীয় বেতন স্কেল, ইত্যাদি গ্রহণ করে। এজন্যে আমি কৃতজ্ঞ। পরবর্তীতে সিরাজ ও জেএসডি ৭টি বা ৯টি প্রদেশের কথা বলেন।
ছাত্রলীগনেতা থেকে এখন পর্যন্ত তার চিন্তার ৮/৯ বার মৌলিক পরিবর্তন হয়। তাহলে কিভাবে বাংলাদেশ-রাষ্ট্র-গড়ায় তাঁর চিন্তা কিভাবে প্রভাব রাখবে? স্বাধীনতা পরবর্তীতে জাসদ ভেঙ্গে কতিপয় উপদল হয়। তবে আমার নীতিমালা-মডেল গ্রহণের পরে তাঁর রাষ্ট্রচিন্তা-তত্ত্ব স্থিতিশীল রয়েছে। এখন উনি বার্ধক্যে।
–৪-
রাষ্ট্র-অবকাঠামো, প্রতিরক্ষা-কাঠামো ও পারিবারিক-সামাজিক বিধান-প্রতিষ্ঠানে ও সরকার-ব্যবস্থার স্বরূপ ও প্রভাবের উপর বৃহত্তর রা্ষ্ট্রের স্বরূপ নির্ভর করে। মার্কসবাদ বাষ্ট্রব্যবস্থা নয়, সমাজব্যবস্থা। মার্ক্সবাদের সমান্তরাল বিষয় হলো ধর্মের পারিবারিক-সামাজিক বিধানসমূহ।
মার্ক্সবাদী সিরাজুল আলম খানের রাষ্ট্রচিন্তায় পরিবর্তনের নেপথ্যে প্রচলিত রাষ্ট্রতত্ত্বসমূহ বিশেষতঃ ধর্মসমূহের সমাজ দর্শণ-বিধান এবং বিশ্বের রাষ্ট্র কাঠামো-প্রতিষ্ঠানের স্বরূপ, নৈপথ্যের ভিত্তি ও বিবর্তনের বিষয়ে প্রজ্ঞসম্মত জ্ঞানের সীমাবদ্ধতা । রাষ্ট্রব্যবস্থা ও হিন্দু-মুসলিম পারিবারিক-সামাজিক বিধান-প্রতিষ্ঠান বিষয়ে প্রজ্ঞার অভাবে বাংলাদেশকেও তিনি কম চেনেন।
সাম্প্রদায়িক রাষ্ট্রনীতির বঞ্চনা থেকে মুক্তির জন্যে বৃটিশামলে মুসলিম চেতনা বেড়ে উঠে। ১৯৪৭ উত্তর বাড়তি মুসলিম চেতনা হ্রাস পায়। তবে আঞ্চলিক রাষ্ট্রনীতির বঞ্চনায় ১৯৪৭ উত্তর জাতীয়তাবাদী বেড়ে উঠে। এজন্যে বাংলাদেশাঞ্চলে মার্ক্সবাদী রাষ্ট্রচেতনার প্রভাব বেড়ে উঠে। ১৯৭১ উত্তর বাড়তি আঞ্চলিক জাতীয়তাবাদী চেতনা হ্রাস পেলে তা ভাটা পরে।
তাসত্ত্বেও বঙ্গবন্ধুর পরম-বিজয়ের সময়েও আওয়ামী ছাত্র-যুবলীগের বিপরীতে সিরাজুল আলম খান অপেক্ষাকৃত বিশাল জাসদ ছাত্রলীগ গড়ে তুলেছিলেন। এটা তাঁর স্বাধীনতা অর্জনে তাঁর নের্তৃত্বের শক্তির জন্যে নয়। মুজিববাদী রাষ্ট্রনীতি ও হত্যার রাজনীতি প্রতিবাদ ছাড়াও অস্থি-মজ্জায় দারিদ্রতার সংস্কৃতি এবং স্বাধীনতযুদ্ধে রাশিয়ার সমর্থন থাকায় “বৈজ্ঞানিক সমাজতন্ত্র” তরুণদের আকর্ষণ করে।
মুসলিম পারিবারিক-সামাজিক বিধান-প্রতিষ্ঠান হলো সুষম-গণতন্ত্রী যা স্বৈরমুখী সমাজব্যবস্থা তুলনায় কয়েক ধাপ উন্নততর। জোর করে নিকৃষ্টতর স্বৈরমুখী সমাজতন্ত্রকে বাংলাদেশে চাপিয়ে দেওয়া যাবে। তবে ক্ষণস্থায়ী হবে। বাংলাদেশ উদ্ভুদয়ের প্রধাননেতা হয়েও স্বৈরমুখী একদলীয় চালু করে মুজিব-সরকার ৬ মাস স্থায়ী হয়নি।
লাহোর প্রস্তাবনা আন্দোলন ও গণম্যান্ডেটে যেমন ১৯৪৭-এ বাংলেশাঞ্চল হয়। তেমনি লাহোর প্রস্তাবনা ভিত্তিক ৬ দফা আন্দোলন গণম্যান্ডেটে ও ৭ই মার্চের ভাষণের ধারাবাহিকতায় বাংলাদেশ হয়। কেবল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অথবা সিরাজুল আলম খানের পতাকা উড়ানো ও “স্বাধীন সমাজতান্ত্রিক বাংলার” ইস্তেহার পাঠে বাংলাদেশ হয়নি। সমগ্র জাতির বিদ্রোহ, প্রতিরোধ, স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধে বাংলাদেশ হয়। উভয়ের একক কৃতৃত্বের প্রচারণা চরদখলের মতো।
স্বাধীনতোত্তর সিরাজুল আলম খানের নের্তৃত্বে নিউক্লিয়ার্স তথা জাসদের ক্ষতিকারক ছাড়া কোন ইতিবাচক ভুমিকা নেই। ৬ দফার পালের ঝড়ো হাওযা থাকায় সুবিধা নিতে নিউক্লিয়ার্স যে কর্মগুলো করেছে, তার প্রভাব ক্ষতিকারক হয়নি, বরং ইতিবাচক হয়েছে। তাই বাংলাদেশের স্বাধীনতা অর্জনে প্রধান যুবনেতা হিসেবে তাঁর ভুমিকা-অবদান ইতিহাসে অম্লান।
বাংলাদেশ উদ্ভদয়ে অন্যতম স্থপতি ও প্রধান যুবনেতা সিরাজুল আলম খানের জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলী। তাঁর সর্বশেষ রাষ্ট্রচিন্তায় আমার রাষ্ট্রচিন্তার ধারনা-মডেল থেকে ৯টি বিভাগ/প্রদেশ, দুইকক্ষ সংসদ, ৯টি আঞ্চলিক ক্যান্টনমেন্ট, স্থানীয় জেলা সরকার, সুষম বাজার অর্থনীতি, বয়স্ক-শিশু ভাতা, সুষম-জাতীয় বেতন স্কেল, ইত্যাদি গ্রহণ করায় আমি কৃতজ্ঞ।
মোহাম্মদ আহ্সানুল করিমঃ রাষ্ট্র-বিশেষজ্ঞ, মুক্তিযোদ্ধা ও সাবেক বিসিএস কর্মকর্তা। ১৯৮২ থেকে “উচ্চতর সম্মৃদ্ধিশীল গণতান্ত্রিক বাংলাদেশ” গঠনে ভিত্তিমূলক প্রতিষ্ঠানগুলোর গণতন্ত্রমুখী পুনর্গঠনের উদ্যোগী এবং প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা (১৯৮৫), প্রগতিশীল গণতন্ত্র (১৯৯১), ও সংবিধান সংশোধনের দিকগুলো (২০১০) নিবন্ধ/বইযের লেখক।

