সিটি নির্বাচন: এবার বিএনপির মেয়র প্রার্থী তাবিথের অফিসের নিচে হামলা

ঢাকা দক্ষিণে এক কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার পর এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালে প্রচারে অংশ নেয়ার পর ছাত্রদল নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাতে এই হামলা চালানো হয়।

জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান বলেন, আমরা নিয়মিত কাজ শেষ করে অফিস থেকে বের হচ্ছিলাম। অফিসের নিচে নামতেই প্রায় ২০ থেকে ২৫ জন রড ও হকিস্টিক দিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ছাত্রদল নেতা আহত হন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.