সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী মারা গেছেন

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। নবম ও দশম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বেও ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এই প্রসিকিউটর।

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের একটি সূত্র এতথ্য নিশ্চিত করেছে। এরআগে গত ২৮ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে ৪৯ বছর বয়সী ফজিলাতুন্নেসা বাপ্পীকে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.