মোহনপুরে মাদ্রাসার ছাত্রী ধর্ষণ মামলায় কলেজছাত্র গ্রেপ্তার!

রাজশাহীর মোহনপুরে বিয়ের প্রলোভনে মাদ্রাসায় পড়ুয়া দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রীর বাবা বাদি হয়ে মোহনপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আজ মঙ্গলবার মাদ্রাসার ছাত্রীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠিয়েছে পুলিশ।

মামলার সূএে জানা গেছে, মোহনপুর উপজেলার ধুরইল মাষ্টারপাড়া গ্রামের জনৈক ব্যক্তির মাদ্রাসা পড়ুয়া মেয়ে (১৬) একই গ্রামের শাহাজীপাড়ার মৃত নুরশেদ অালীর কলেজ পড়ুয়া ছেলে রাসেল হোসেন (২৬) বিয়ের প্রলোভন দিয়ে গত ২০১৯ সালের ২৫ নভেম্বর রাত সাড়ে ১০ টার সময় ধর্ষন করে।

ভিকটিমের বাবা জানান, বিষয়টি এলাকায় জানা জানি হলে বিয়ের জন্য রাসেল হোসেনকে বললে সে বিয়ে করতে অস্বীকার করে। এবং রাসেল হোসেনকে অন্য মেয়ের সাথে বিয়ে দেয়ার জন্য মেয়ে খোঁজতে থাকেন তার পরিবারের লোকজন। বিষয়টি রাসেলের পরিবারকে জানানোর পরেও তারা কোন কর্ণপাত করেননি। বিধায় আইনি পদক্ষেপ নিতে হয়েছে।
মোহনপুর থানার ওসি মোস্তাক অাহম্মেদ জানান, গত সোমবার ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অাসামী রাসেল হোসেনকে গ্রেপ্তার করে। অাজ মঙ্গলবার অাসামীকে অাদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.