দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন কলকাতায়। এসেই তিনি সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। আর এতেই ক্ষেপেছেন বিতর্কিত এনআরসি নিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় কলকাতার যাদবপুর থেকে ডোরিনা ক্রসিংয়ের দিকে যায় শিক্ষার্থীদের সেই বিক্ষোভ। আর সেখানে গিয়ে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বলে অভিযোগ।
সেখানেই শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়। সেই উত্তাপ প্রশমণ করতেই সোজা সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন যে একই ইস্যুতে বিক্ষোভ করছেন তিনিও। এই ঘটনার কিছুক্ষণ আগেই মিলেনিয়াম পার্কে মোদীর সাথে উপস্থিত ছিলেন মমতা।
এই প্রসঙ্গে ধরে সরাসরি মুখ্যমন্ত্রীকেই আন্দোলনকারীদের প্রশ্ন, ‘কেন আপনি নরেন্দ্র মোদীকে এ রাজ্যে অ্যালাও করলেন।’ মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে শিক্ষার্থীদের শান্ত হওয়ার অনুরোধ করেন। পাল্টা স্লোগান তুলতে থাকে ছাত্ররা। তাদের বক্তব্য ‘পুরোটাই সেটিং’ । সূত্র : আনন্দবাজার
শুদ্ধস্বর/আইকে

