মার্কিন কূটনীতিকের সাথে ইশরাকের বৈঠক

ভোটের আগের দিন ঢাকার মার্কিন দূতাবাসে যান দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

শুক্রবার নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত দেয়ার জন্য মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কনস্যুলারের সঙ্গে বৈঠক করেন বিএনপির মেয়রপ্রার্থী। গুলশানের বে টাওয়ারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় ১২টা ৩৫ মিনিটে।

বেরিয়ে এসে ইশরাক হোসেন বলেন, ঢাকা সিটি নির্বাচন নিয়ে কি কি শঙ্কা রয়েছে, তার কাছে জানতে চেয়েছেন মার্কিন কূটনীতিক। আমি বাস্তব চিত্র তুলে ধরেছি।

ঢাকা দক্ষিণ সিটিতে প্রায় সাড়ে তিনশ থেকে চারশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি করে ইশরাক বলেন, ধানের শীষের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্র পাহারা দেবে। কেন্দ্র দখল করা হলে যে কোনো মূল্যে দখলমুক্ত করা হবে।

এদিকে সিটি নির্বাচনে বিদেশি কূটনীতিকদের হস্তক্ষেপের সমালোচনা করছে সরকার। বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের একাধিক প্রভাবশালী নেতা ও মন্ত্রী কূটনীতিকদের কোড অব কন্ডাক্ট মেনে চলার আহ্বান জানিয়েছেন।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.