ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৫নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী শেখ আমির হোসেনের পোস্টার লাগানোর সময় সরকারদলীয় কর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাত ১০টায় দিকে মগবাজার ডাক্তার গলি, নয়াটোলা বাজার, নয়াটুলা গলি এলাকায় এয়ার কন্ডিশনার ও ধানের শীষের পোস্টার লাগাতে বাধা দেয়া হয়।
বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থী শেখ আমির হোসেন গণমাধ্যমকে বলেন, কয়েকটি জায়গায় আমার কর্মীরা পোস্টার লাগাতে গেলে বাধা দেয়া হয়। এ কারণে পোস্টার লাগানো যায়নি। এখনই এমন করলে নির্বাচন সুষ্ঠু হবে কি করে? নির্বাচন কমিশনও কোন ধরণের অ্যাকশন নেয় না।
শুদ্ধস্বর/আইকে

