প্রত্যেক ভোটারের ভোট নিশ্চিত করতেই এত পরিশ্রম করছি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘এত পরিশ্রম করি, এত মেধা খাটাই কিসের জন্য? প্রত্যেক ভোটারের ভোট দিতে পারা নিশ্চিত করার জন্য।’

মঙ্গলবার বিকালে রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী কলেজে ইভিএমে ভোটদান প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘সবগুলো কেন্দ্রে ডেমোনেসট্রেশন (প্রদর্শন) হচ্ছে যাতে জনগণ যারা জানতে চায়, বুঝতে চায় তারা যাতে বুঝতে পারে, ভালোই তো হচ্ছে।’

আগে জাল ভোটের সুযোগ ছিল স্বীকার করে তিনি বলেন, ‘তখন ব্যালট ছিনতাইয়েরও সুযোগ ছিল, কিন্তু ইভিএমে সেটা থাকছে না।’

ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের যৌক্তিকতা অনেক বেশি দাবি করে হুদা বলেন, ‘ইভিএমের মাধ্যমেই ভোটার নিজের ভোট দিতে পারবে। ইভিএমের মাধ্যমেই সেটা সম্ভব।’

অনেকেরই ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না এর কারণ কী-এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এর দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে তিনি এই কেন্দ্রের ভোটার না অথবা পাশের বুথের ভোটার।’

এতে করে সময় নষ্ট হচ্ছে বলে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সবার হবে না এটা; হয়তো দু-একজনের হতে পারে।’

নির্বাচনী প্রচারণায় একাধিক মারামারির কথা স্বীকার করে নূরুল হুদা বলেন, ‘মারামারি হওয়া খারাপ। মারামারি মানে (দুই দলেরই) যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে থানায় কেস করবে তারা ব্যবস্থা নেবে। ক্রিমিনাল অফেন্স হলে আমরা কিছু করতে পারি না।’

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.