ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান

রাজধানীর ধানমন্ডি এলাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানা থেকে বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে। কারখানার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, জাল টাকা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান চলছে। অভিযান শেষে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.