দেশে মোট ভোটার ১০ কোটি ৯৬ লাখ

ভোটারের খসড়া তালিকায় দেশে বর্তমানে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং ৩৫৩ জন হিজড়া রয়েছে।

সোমবার বিকেলে ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ এর খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ভোটার তালিকার খসড়া প্রকাশ করেন। আগামী ১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
খসড়া তালিকায় কোনো সংশোধন থাকলে তা সংশোধনের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, এবার হালনাগাদে মোট ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন ভোটার যোগ হয়েছে। এর মধ্যে মৃত ভোটার বাদ হয়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ২৯ হাজর ৮৪০, নারী ৫ লাখ ৬২ হাজার ৩৯৬। এগুলো বাদ দিয়ে ভোটার বেড়েছে ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জন। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ৩৫৩ জন। এছাড়া এবার ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

পহেলা জানুয়ারি, ২০০২ এর আগে যাদের জন্ম তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। বাকি দুই বছরের তথ্য আগাম সংগ্রহ করে রাখা হয়েছে। এদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এদের নাম স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভূক্ত হয়ে যাবে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.