তাবিথের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের বৈঠক

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বনানীতে তাবিথ আউয়ালের নির্বাচনী অফিসে এ বৈঠক হয়। বৈঠক শেষে তাবিথ আউয়াল গণমাধ্যমকে বলেন, আমরা যেসব তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছি, সেই সব তথ্যই আমরা উনাদেরকে জানিয়েছি। এখানে কোন মতবিনিময় হয়নি। উনাদের কাছে আমরা কোন অভিযোগও করিনি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নেতা সরদার শাখাওয়াত হোসেন বকুল, আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ুম, সেলিম ভূইয়া, জেবা খান, সুলতানা আহম্মেদ ও বৃটিশ দূতাবাসের দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শুদ্ধস্বর/আই পি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.