ঢাবির ছাত্রী ধর্ষণের ঘটনা নিয়ে যা বললেন ভিপি নুর!

ধর্ষকদের নিয়ে মুখ খুললেন ডাকসু সহসভাপতি নুরুল হক নুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছেন তিনি। হুশিয়ারি দিয়ে তিনি বলেন, গ্রেপ্তারে ব্যর্থ হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হবে। আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনার বিচারের দাবিতে বক্তব্য দেয়ার সময়ে তিনি এই আল্টিমেটাম দেন।

এ সময় নুর ধর্ষণের ঘটনায় ঢাবি কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা দায়ের করার এবং ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করার দাবি জানান তিনি। এদিকে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ঢাবিতে সক্রিয় ১২টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন জোট ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র সদস্যরা। পরে বেলা একটার দিকে শাহবাগের অবরোধ তুলে নেন তারা। এরপর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.