মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে রক্ষা করতে মশক নিধন কার্যক্রমে আধুনিক যন্ত্রপাতির ওপর জোর দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ জন্য জার্মানি থেকে দুটি ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন আনা হয়েছে। ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন পিকআপ ভ্যানে বসিয়ে উড়ন্ত মশা নিধন অর্থাৎ এডাল্টিসাইডিং করা যাবে বলে ডিএনসিসি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, প্রতিটি মেশিনে ১৫০ লিটার এডাল্টিসাইড রাখা যায়। এ মেশিনের সাহায্যে অনেক দূর পর্যন্ত এডাল্টিসাইডিং করা যায়। কোনো গলির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এ মেশিনের ধোঁয়া চলে যায়। ফলে অল্প সময়ে অনেক এলাকা এডাল্টিসাইডিং করা যায়। প্রতিটি মেশিন চালনা করতে একজন অপারেটর ও একজন ড্রাইভারের প্রয়োজন হয়।
শুদ্ধস্বর/আইকে

