ওয়াশিংটন, তেহরান এবং বাগদাদ থেকে প্রাপ্ত খবরে বলা হয়েছে, যে এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। ইরানের তথ্য অনুসারে, ১৫ টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে কোন ক্ষেপণাস্ত্রকে কোনো রকম বাধা দেয়া হয়নি। ইরাকি সেনাবাহিনী জানিয়েছে যে ইরাকি ভূখণ্ডে মোট ২২ টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল, বাগদাদের নিকটে আল-আসাদ বিমানবন্দরে ১ টি এবং উত্তর ইরাকে কুর্দি অঞ্চলের ইরবিলের নিকটে একটি ঘাঁটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
আক্রমণগুলি যতটা প্রভাবিত হওয়া উচিত ছিল আসলে সে বেপারে উভয় পক্ষের মতামত বা তথ্যগুলি স্পষ্টতই ভিন্নপ্রকার। পরদিন সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেন যে রকেটবোমা হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। টিভি চ্যানেলটি এই নিহতদের “আমেরিকান সন্ত্রাসী” বলে উল্লেখ করেন। এছাড়াও আরো ঘোষনা করেন যে হেলিকপ্টার এবং মার্কিন সামরিক সরঞ্জামগুলি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইরানের আধ্যাত্মিক ও রাষ্ট্রীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিই তার বক্তব্যে বলেন যে ” আগের দিনটি ছিল “আমেরিকার মুখের উপর আঘাত,” তিনি আরো বলেন “মার্কিন সেনাদের এই অঞ্চলটি ছাড়তে বাধ্য করা হবে, “মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শত্রু।” এর বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন “আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। পরিস্থিতিটি এখনও অনুসন্ধান করা হচ্ছে, তিনি টুইট এ আরো বলেন, “কিন্তু ইতিমধ্যে ঘটনাটা বেশ সুস্পষ্ট হয়ে গেছে। তিনি তার টুইট এ বলেন “সবকিছুই ভাল“ (Everything is allright).
জার্মানি, পোল্যান্ড, ডেনমার্ক এবং নরওয়ে সহ অন্যান্য দেশগুলিও আজ তাদের নিজ নিজ দেশের টেলিভশন সংবাদ এর মাধ্যমে জানান যে তারা “ইসলামিক স্টেটের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানের অংশ হিসাবে ইরাকে যে সেনা মোতায়েন করেছিল তাদের মধ্যে কোনো দেশের সৈনিক হতাহত হয়নি। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে অভ্যন্তরীণ সেনাবাহিনীও কোনোরকম ক্ষতিগ্রস্থ হয়নি। ইরান আসলে
কতটুকু ক্ষতি করতে চেয়েছিল ?
এইরকম একটি বিশাল রকেট আক্রমণ অথচ কারো কোন ক্ষতি হলো না ? বাস্তবে এটি একটি বেশ সন্দেহজনক যে ইরানিরা ইচ্ছাকৃতভাবে তাদের টাগেট অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এটা খুবই আশ্চর্যজনক এবং একই সাথে অবিশ্বাস্য বলে মনে হয় কারণ যেভাবে ইরানি সামরিক বাহিনী গত সেপ্টেম্বরে সৌদি তেলের রাফিনারগুলোতে অতি-সুনির্দিষ্ট ভাবে তাদের আক্রমণ – ক্ষমতা প্রদর্শন করেছিল, তাহলে ইরাকে থাকা মার্কিন সেনাপতিদের ঘাঁটিগুলোতে এত গুরুত্বপূর্ণ আক্রমণে কিভাবে ব্যর্থ হতে পারে ? মার্কিন নিউজ প্রোগ্রামগুলিতে কিছু বিশেষজ্ঞ তাত্ক্ষণিকভাবে অনুমান করেছিলেন যে মিসাইলগুলি ইরানিরা আমেরিকানদের আঘাত না করার জন্য ইচ্ছাকৃতভাবে অন্যদিকে প্রোগ্রাম করা ছিল। সরকারী আধিকারিকরা বলেছিলেন যে হামলাগুলি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের অবস্থানকৃত ঘাঁটির জায়গাগুলিতে টার্গেট করেছিল। তদ্ব্যতীত, ইরাকে প্রাথমিকভাবে অসমর্থিত প্রতিবেদন ছিল যে লক্ষ্যবস্তু অবস্থানে থাকা সৈন্যদের রকেট হামলার বেপারে পর্যাপ্ত পরিমান সময় থাকতেই সতর্ক করা হয়েছিল যাতে তারা নিজেদেরকে নিরাপদে বাঙ্কারে আশ্রয় নেয়ার সুযোগ পান।

এটি ইরানী সশস্ত্র বাহিনীর দ্বারা প্রতিশোধমূলক আক্রমণ হবে, যার পরিণতি হিসাবে আমেরিকান পাল্টা আক্রমণকে অনিবার্যভাবে উত্সাহিত করবে । যতক্ষণ না আমেরিকার সেনাবাহিনীর উপর কোনো রক্ত ঝরানো হামলা না হবে, ততক্ষণ ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপর হামলার আদেশ দিতে বাধ্য না কর হয়, যার হুমকি তিনি পর্বেই দিয়ে দিয়েছিলেন। এইরকম গভীর রাতের ক্ষেপণাস্ত্র হামলা এমনকি সোলাইমানির মৃত্যুর জন্য সতর্কতার সাথে পরিমিত প্রতিক্রিয়া হিসাবেও ব্যাখ্যা করা যেতে পারে, তবে এটি একটি সংকেত হিসাবে বোঝা উচিত যে ইরান এর পরে আর কোনও সামরিক „De-Eskalation“ চায় না।
ডোনাল্ড ট্রাম্প এর অবস্থান বর্তমানে কোথায় ?
ট্রাম্প সাম্প্রতিক মাসগুলিতে এমনসব ভাবমূর্তি দেখান নি যাতে এমন কিছু প্রকাশ পায় যে ইরানের সাথে এমন কোনো যুদ্ধে আগ্রহী নয় যা তার সমর্থকরা তাকে অপ্রিয় লোকের চেয়েও আরো বেশি খারাপ দৃষ্টিতে দেখবে। সৌদি আরবের তেল রাফিনারীর আক্রমণের ঘটনার পাশাপাশি জুনে ইরানি সেনাবাহিনীর দ্বারা উদ্দেশে ড্রোন চালানোর বিষয়ে কোনও সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি। রাষ্ট্রপতি শেষ মুহুর্তে ইরানি সামরিক ঘাঁটিগুলোর উপর একটি অনুমোদিত পাল্টা আক্রমনের প্রস্তুত প্রক্রিয়াও বন্ধ করার হুকুম দেন। মূলত, ট্রাম্পের কাছে এমনকি ইরানের সাথে সাম্প্রতিক শোডাউন করে বিজয়ী হওয়ার সুবর্ণ সুযোগটাও বিসর্জন দেন। তিনি যদি সামরিক অগ্রযাত্রা এড়াতে দেশ পরিচালনা করেন তবে নতুন যুদ্ধের প্রবণতা নিয়ে তাকে রাষ্ট্রপতি প্রচারে বিঘ্ন ঘটতে পারে। একই সাথে, তিনি তার পূর্বসূরি বারাক ওবামার মত, ইরানের বিরুদ্ধে মোল্লা সরকারকে তার জায়গায় রাখার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করার জন্য তার ঘাঁটিগুলো আরো শক্তিশালী করার প্রক্রিয়াকে আরো দ্রুতগতিতে এগিয়ে নেয়ার সিন্ধান্তে তিনি অতল।
এরপরে আর কি?
তবে বিরোধের চিত্রনাট্য একা হোয়াইট হাউসে লেখা হচ্ছে না, তেহরানও এবারে চুপচাপ বসে নেই। এমনও সম্ভব যে ইরান ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে তার আক্রমণ চালিয়ে যাবে। ইরাকের টার্গেটগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা মাত্র এর প্রথম পদক্ষেপ ছিল যা ইরানী টেলিভিশনে বিপ্লব রক্ষা বাহিনী (“Revolutionary Guard”) এক কমান্ডার তা জানিয়েছেন। ইরান আমেরিকানদের রেহাই দেবে না। এটি এড়ানো উচিত নয় যে ট্রাম্পের প্রতিপক্ষ খামেনেই সোলায়মানির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সোলায়মানির অসংখ্য প্রশংসকদের কাছ থেকে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। পর্যবেক্ষকরা এটিকে অসম্ভব বলে মনে করেন না যে ইরানী নেতৃত্ব যদি যত তাড়াতাড়ি এটির কোনো সমাধান করতে সফল না হন, তাহলে “বিপ্লব রক্ষা বাহিনী” ( (“Revolutionary Guard”) স্বতঃস্ফূর্তভাবে এই অঞ্চলে মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতি উৎসাহের সাথে প্রতিশোধ নেয়ার প্রক্রিয়া চালিয়ে যাবেন।
ডিসেম্বরের প্রথম দিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি জেনারেল কাসেম সোলাইমানির nam “হত্যা ষড়যন্ত্রের” তালিকায় ঘোষণা করে: মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরানি জেনারেল কাসেম সোলাইমানির উপর ড্রোন হামলার রাতে আমেরিকা যুক্তরাষ্ট্রের লক্ষ্য একমাত্র কাসেম সোলাইমানির উপরই ছিল না।
ওয়াশিংটন পোস্ট শুক্রবার চারজন নামহীন মার্কিন কর্মকর্তা এবং পরে সি,এন,এন টিভি চ্যানেলকে দু’জন অভ্যন্তরের বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনে আরেক ইরানি কমান্ডারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণও ব্যর্থ হয়েছে ।
তারপর ?
আজ পর্যন্ত সেই সব দেশগুলো মার্কিনযুক্তরাষ্ট্রে শত্রু হিসাবে চিহ্নিত হয়েছে, যেসব দেশ তাদের সব সিন্ধান্ত চোখ বন্ধ করে মেনে না নেয়,, সেই সব দেশই তাদের চোখের কাটা হয়ে দাঁড়ায়। তাদের ষড়যন্ত্র মেশিন ততদিন চলতে থাকে যতদিন না সেই দেশ ধ্বংস না হয়ে যায়। প্রথমে লিবিয়া, তারপর আফগানিস্তান; ইরাক, এখন ইরান। অথচ যখন রেজা শাহ পাহলভী ইরানের বাদশা ছিলেন, তখন সস্তা তেল সাপ্লাই পেতো এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র আমদানি করতো, তখনি এই ইরান এদের সবচেয়ে বড় বন্ধু ছিল। প্রথম উপসাগরীয় যুদ্ধ ছিল ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ, যা ১৯২৮ সালের ২২ সেপ্টেম্বর থেকে ১৯৮৮ সালের ২০ আগস্ট (ইরান-ইরাক যুদ্ধ বা ইরাক-ইরান যুদ্ধ); সেই যুদ্ধ ও কিন্তু ইরানের পেছনে ইন্ধন জুগিয়ে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ বর্তমানে সেই ইরানি তাদের সবচেয়ে বোরো শত্রুতে পরিণত হয়েছে।
আর ইরাকের কথা তো সবাই জানেন। বছর এর পর বছর ইরাককে ধ্বংস করার প্রক্রিয়া, রাশিয়ার সাতে ইরাকের বন্ধুত্বের কারণে ব্যর্থ হওয়ার পথে মোড় নিচ্ছিলো, তখন তৎকালের প্রেসিডেন্ট বুশ বার বার UNO ( যাকে পৃথিবীর অনেক দেশই যুক্তরাষ্ট্রে একটি অঙ্গ সংস্থা বলে গণ্য করেন) পর্যবেক্ষণ কমিটি গঠন করে ইরাকে প্রেরণ করেন এবং ইরাক “রাসায়নিক বোমা” তৈরি করছেন বলে ভুয়া প্রচার করতে থাকেন। এমনকি UNO তে এক অধিবেশনে ইরাককে মধ্যরাষ্ট্রের দেশগুলোর জন্য বিরাট এক হুমকি বলে চিহ্নিত করেন। আসলে উনি মনে মনে ইসরাইল এর কথা ভাবছিলেন, কিন্তু শুধু মুখে সাধারণ সম্মেলনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা উল্লেখ করেন। একেই বলে কূটনীতি, কারণ তিনি যদি মধ্যপ্রাচ্যের কথা না বলে ইসরাইল এর কথা উল্লেখ করতেন তাহলে অনেক মুসলিম দেশের পৃষ্ঠপোষকতা হারাবার ঝুঁকিটি নিতে চান নি। Toni Bl এই মিথ্যা অপবাদ শেষ পর্যন্ত প্রকাশ করলেন যুক্তরাজ্যের তৎকালীন প্রিমিয়ার মিনিস্টার টনি ব্লেয়ার। আমার কথা যদি বিশাস না হয় তাহলে আপনাদর কাছে আমার অনুরোধ, এই লিংকটা “https://www.youtube.com/watch?v=PHFxJx2Rk88” ইউটিউবে পেস্ট করে ক্লিক করে করে দেখবেন যে বুশ এবং গ্রেট ব্রিটেন ইরাকের বিরুদ্ধে কত বোরো ষড়যন্ত্রের ইতিহাস লিখেছিলেন।
একেই বলে কূটনীতি, কারণ তিনি যদি মধ্যপ্রাচ্যের কথা না বলে ইসরাইল এর কথা উল্লেখ করতেন তাহলে হয়তো (?) অনেক মুসলিম দেশের পৃষ্টপোষকতা হারাবার ঝুঁকিটি এড়িয়ে যান। ইরাকের বিরুদ্ধে “রাসায়নিক বোমা” বানাবার অপবাদ সামনে রেখে ইরাক কে ধ্বংস করার মনের ইচ্ছা পূরণকরেন।
এই মিথ্যা অপবাদ শেষ পর্যন্ত প্রকাশ করলেন যুক্তরাজ্যের তৎকালীন প্রিমিয়ার মিনিস্টার টনি ব্লেয়ার। আমার কথা যদি বিশাস না হয় তাহলে আপনাদর কাছে আমার অনুরোধ, এই লিংকটা “https://www.youtube.com/watch?v=PHFxJx2Rk88” ইউটিউবে পেস্ট করে যে পেজ টি আসবে সেখানে „Tony Blair says sorry to iraq war“ ক্লিক করে দেখবেন যে বুশ এবং গ্রেট ব্রিটেন এর তৎকালীন Premier Tony Blair ইরাকের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্রের ইতিহাস লিপিবদ্ধ করেছিলেন ।
শুধু সেটাই না, আমরা ডোনাল্ড ট্রাম্প এর যতই বদনাম করি না কেন , এমনকি তিনিও ইরাক এর যুদ্ধের উপর বুশ এর অনেক কুমন্তব্যঃ করেছেন। উনি 19.02.2016 তারিকে CNN এ এক ইন্টারভিউ এইসব কথা প্রকাশ করেন এবং বলেন যে বুশ ইরাক সমন্ধে মিথ্যা বলেছিলেন যে ইরাক “Maas destructive Weapens” তৈরি করছেন। যদি সন্দেহ হয় তাহলে “https://www.youtube.com/watch?v=iiw0ILaXJf0” youtube এ পেস্ট করে এর সত্যতা জেনে নিতে পারেন।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্য প্রাচ্চের দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে প্রেম প্রীতি চলছে সৌদি আরবের সাথে, এবং সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেম প্রীতি আরো গভীর হয়ে আরো গভীর হয় যখন জনাব ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন, তার প্রথম সফর ছিল সৌদি আরব। এবং ১০০ বিলিয়ন ডলার এর অস্ত্র চুক্তি পকেটএ নিয়ে ফেরত গিয়েছিলেন। মুসলিম দেশগুলোর মতো এতবড় শক্তি “পেট্রোল” যদি আরব দেশে না থাকত, তাহলে আজকে উনারা সেই আগের মতোই বেদুইন জীবনযাবন করতেন। ইতিহাস সাক্ষী, মুসলমানরা কোনোদিন রাজনীতি ও কূটনীতিতে পারদর্শী ছিলেন না। যার কারণে নিজেদের মধ্যে একে অন্যের সাথে শত্রুতা করে নিজেদেরই প্রচুর ক্ষতি করেছেন ।
অবশ্য বিদেশিদের দোষ দিয়ে কোনো লাভ নেই। উনাদের কুটনীতি এবং রাজনৈতিক অজ্ঞতটার কারণেই নিজেদের মধ্য শত্রুতা করে নিজেদেরকে দুর্বল করে ফেলেছেন এবং বিদেশিদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্টের রাজনৈতিক চালের কাছে বর্তমানে তাদের জিম্মি হয়ে গেছেন।
মাহাবুবুল হক, শুদ্ধস্বর ডটকমের বিশেষ প্রতিনিধি ।

