জাতীয় গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়ার আত্মপ্রকাশ

জাতীয় গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়া’ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নাম প্রকাশ করা হয়।

সংগঠনটির স্লোগান হচ্ছে- ‘৪৮ বছরের অপরাজনৈতিক সংস্কৃতি থেকে মুক্তি’।

তারা বলেন, আমাদের লক্ষ্য স্বদেশি ধাঁচে উন্নত দেশের আদলে একটি প্রতিনিধিত্বশীল গণতন্ত্র গড়ে তোলা।

সঙ্গে পাঁচ দফা তুলে ধরেন তারা বলেন, স্বাধীন সংসদ, স্বধীন বিচার বিভাগ, ব্রিটিশ ভারতের পরিবর্তে উন্নত রাষ্ট্রের আদলে প্রশাসন, পুলিশ বিচার ব্যবস্থা ও স্বশস্ত্র বাহিনীর পুনর্বিন্যাস, বিভাগীয় সরকার এবং গণমাধ্যমের স্বাধীনতা। সভায় সভাপত্বি করেন সংগঠনটির আহবায়ক সাবেক কূটনীতিক সাকিব আলী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, ট্রেজারার সাখাওয়াত হোসেন ভুঁইয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমেদ, মাহাবুব হোসেন, হাবিবুর রহমান ও নাজমুস সাদাত।

আরো বলেন সংগঠনের সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাক তালুকদার সজীব আমাদের লক্ষ্য স্বদেশী ধাচে উন্নত দেশের আদলে একটি প্রতিনিধিত্ব শীল গণতন্ত্র গড়ে তোলা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.