ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের মারামারি, আহত ৭

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে সিলেট বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের বিবদমান রিভালবেল্ট ও স্বাধীন গ্রুপ। এসময় আহত হয়েছেন সাত নেতাকর্মী। শনিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পৌরশহরের প্রথমনাথ দাস রোডে (কলেজ রোড) এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের বিদ্যমান গ্রুপগুলো পৃথক কর্মসূচির আয়োজন করে। ছাত্রলীগের রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপ পৃথক কর্মসূচি উদযাপনের এক পর্যায়ে দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ইনার কলেজ রোডে প্রথমে ধাক্কা-ধাক্কি ও হাতাহাতি শুরু হয়। পরে দু’গ্রুপের নেতাকর্মীরা বাকবিতণ্ডা জড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। দু’গ্রুপের মধ্যে কলেজ রোড ও টিএন্ডটি রোডে দেশীয় অস্ত্রের মহড়া ও ইট-পাঠকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ফখরুল ইসলাম, মুরাদ আহমদ, আশরাফুল হক, সালাহ উদ্দিনসহ আরও তিন ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। এদিকে, সংঘর্ষের খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ এবং সাবেক ও বর্তমান ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিয়ানীবাজার থানা পুলিশকে পৌরশহরের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.