গলায় ছুরি ধরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা

নাটোর শহরতলীর বনবেলঘড়িয়া আর্দশ গ্রাম এলাকায় মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাসুদ নামের এক ব্যক্তিকে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, তেবাড়িযা ইউনিয়নের বনবেলঘড়িয়া আর্দশ গ্রামে গত ১৪ জানুয়ারি সন্ধ্যার দিকে নির্যাতিত ওই শিশু বাড়ি পাশে খেলা করছিল। ওই সময় শিশুটির বাড়ির পার্শের একটি পুকুরের পাহারাদার মাসুদ (৪৮) নির্যাতিত শিশুকে মাছ দেয়ার কথা বলে ডেকে নেয়। শিশুটি পকুর পাড়ে গেলে মাসুদ তার গলায় চাকু ধরে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মাসুদ পালিয়ে যায়। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে তার বাড়ি পৌঁছে দেয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে মাসুদ এলাকায় আসলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ মাসুদের চাকু উদ্ধার করেছে। ওই রাতেই নির্যাতিত শিশুর পিতা অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.