খালেদা জিয়ার মুক্তির জন্য হিন্দু ছাত্র ফোরামের প্রার্থনা

জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠিত হয় ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএনপি’র সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন , বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়াক সহ সম্পাদক  অপর্ণা রায় দাস, নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও অন্যান্য নেতৃবৃন্দ ।সভাপতিত্ব করেন রাজীব ধর তমাল ও সঞ্চালনায় ছিলেন সীমন্ত দাস, নয়ন বিপ্লব।সভায় বেগম জিয়ার মুক্তির জন্য প্রার্থনা পরিচালনা করেন ইসকন এর সাধু বৃন্দ ।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.