করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা নিশ্চিত করেছে ভারত

করোনা ভাইরাসে আক্রান্তের প্রথম ঘটনা নিশ্চিত করেছে ভারত। বৃহ¯পতিবার দেশটির কেরালা প্রদেশে চীন থেকে ফেরা এক শিক্ষার্থীর দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। জানা গেছে ওই শিক্ষার্থী উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। তার অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাকে অন্যদের থেকে আলাদা করে রাখা হয়েছে।
বৃহ¯পতিবার পর্যন্ত করোনা ভাইরাসে চীনে মারা গেছেন ১৭০ জন। বিশ্বব্যাপী অন্তত দেড় ডজন রাষ্ট্রে ছড়িয়েছে ভয়াবহ এই ভাইরাস। চীনের উহানেই এই ভাইরাসের জন্ম বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে দ্রুতই এটি ছড়িয়ে পড়েছে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রেও।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও নেপালে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া চীনের পাকিস্তানি শিক্ষার্থীদের মধ্যেও বেশ কয়েকজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এটিই ভারতে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা। বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতিও দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ওই ব্যক্তিকে আলাদা ও নিবির পর্যক্ষবেনে রাখা হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রী ড. হর্ষবর্ধন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমরা অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। এরমধ্যে রয়েছে অন্তত ২০টি বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষার ব্যবস্থা করা। যারা চীন থেকে ফিরছেন তাদেরকে আলাদা করে সনাক্তও করা হচ্ছে বলে জানান তিনি।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.