সূর্যগ্রহণ চলছে, দেখা যাচ্ছে বাংলাদেশে

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশে শুরু হয়েছে সকাল ৯টা ১৩ মিনিটে যা শেষ হবে বেলা ১২টা ৫ মিনিটে। বলয়গ্রাস এই সূর্যগ্রহণকে বিজ্ঞানীরা বলেন ‘রিং অব ফায়ার’। সকাল বেলা পূর্ব আকাশে দেখা যায় চাঁদ ধীরে ধীরে সূর্যকে যেনো গিলে ফেলছে। বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় তা দেখতে রক্তাক্ত আংটির মতো দেখাবে।

আবহাওয়া অধিদফতর বলছে, আকাশ পরিষ্কার না থাকলেও বাংলাদেশে সূর্যগ্রহণ আংশিক দেখা যাচ্ছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গবেষকরা সতর্কতা হিসেবে বলছেন, সূর্য যখন পুরোপুরি ঢাকা থাকে (পূর্ণগ্রহণ), তার চেয়ে যখন আংশিক ঢাকা থাকে অর্থাৎ আংশিক সূর্যগ্রহণকালে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে প্রতিরোধী বিশেষ চশমা চোখে দিয়ে সূর্যগ্রহণ দেখা যেতে পারে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.