সিএমপিতে ‘মানবিক পুলিশ ইউনিট’ গঠন

দুস্থ ও অভিভাবকহীন রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অন্যান্য সেবা প্রদানের লক্ষ্যে মানবিক পুলিশ ইউনিট গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)।

গত ২৮ নভেম্বর, ২০১৯খ্রিঃ অনুষ্ঠিত সিএমপির কল্যাণ সভায় কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে ‘মানবিক পুলিশ ইউনিট’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তনুসারে উপ-পুলিশ কমিশনার থেকে কনস্টবল পদমর্যাদার সদস্যদের নিয়ে গঠিত হলো ‘মানবিক পুলিশ ইউনিট’।

সিএমপির নবগঠিত মানবিক পুলিশ ইউনিট ছয়টি লক্ষ্যে কাজ করবে তা হলো- ১) দুস্থ ও অভিভাবকহীন রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাকরণ, ২) এসব রোগীদের বিনামূল্যে খাদ্য ও বস্ত্র সরবরাহ করণ, ৩) রোগীদের অপারেশন করানো এবং অপারেশন পরবর্তী পরিচর্যা নিশ্চিতকরণ, ৪) সুস্থ না হওয়া পর্যন্ত রোগীদের পরিচর্যা নিশ্চিতকরণ, ৫) অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ ও ৬) প্রয়োজনীয় আইনী সহায়তা প্রদান।

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের কিছু সংখ্যক সদস্য ২০১১ সাল থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতে পড়ে থাকা দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছে। পুলিশের অন্যান্য দায়িত্বের পাশাপাশি এই মানবিক দায়িত্ব পালনের বিষয়টি সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর দৃষ্টিগোচর হলে তিনি তৎক্ষনাৎ এই কাজে ৫০ হাজার টাকা অনুদান দেন এবং মানবিক পুলিশ ইউনিট গঠনের সিদ্ধান্ত নেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.